All About IELTS exam ⭐


 

বিদেশে পড়াশোনা বা কাজের স্বপ্ন আছে? তাহলে আপনাকে হয়তো IELTS পরীক্ষা দিতে হবে। কিন্তু আসলে আইইএলটিএস কি? কেন এটা দরকার? আর বাংলাদেশে কোথায় এটা দিতে পারবেন?এই সবকিছুই জানতে পারবেন আজকের এই Blogspot এ.



🔰 IELTS কী?

IELTS  বা International English Language Testing System হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের পরীক্ষা। যাদের মাতৃভাষা ইংরেজি না, তাদের জন্যই মূলত এই পরীক্ষাটি নেওয়া হয়। IELTS helps you learn English for the real world.


🔰IELTS কেন দরকার?


✔বিদেশে পড়াশোনা: যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিশ্বের ১৪০টির বেশি দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনে IELTS স্কোর প্রয়োজন হয়।


✔বিদেশে কাজ: অনেক ক্ষেত্রে বিদেশে কাজের ভিসা পেতেও IELTS স্কোর দরকার হয়। এটি আপনার ইংরেজি দক্ষতা প্রমাণ করে যেখানে আপনি কাজের পরিবেশে সহজেই মানিয়ে নিতে পারবেন।


✔বিদেশে বসবাস: কিছু কিছু দেশে স্থায়ী বসবাসের অনুমতির জন্যও IELTS স্কোর দেখানো লাগে।


🔰বাংলাদেশে IELTS পরীক্ষা কোথায় দিতে পারবেন?


বাংলাদেশ IELTS exam registration fee হলো BDT 22,500 ( according to british council official website) বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং উত্তরায়,কক্সবাজারে অবস্থিত বিভিন্ন টেস্ট সেন্টারে আপনি IELTS  পরীক্ষা দিতে পারবেন। এর মধ্যে রয়েছে ব্রিটিশ কাউন্সিল,IDP,Greek. এছাড়াও, আপনি অনলাইনে IELTS পরীক্ষা দিতে পারেন।

আপনার জন্য কোন পরীক্ষা কেন্দ্রটি সবচেয়ে উপযুক্ত তা নির্ধারণ করার জন্য, IELTS ওয়েবসাইটে

https://ielts.org/test-centres যান।


আপনার এলাকায় IELTS EXAM এর Date জানতে British Council official website থেকে খোঁজ নিন।(Link -  https://ieltsregistration.britishcouncil.org/ors/find-test)


🔰IELTS সিলেবাস ও কারিকুলাম:

IELTS  পরীক্ষার জন্য any specific syllabus বা কারিকুলাম নেই। কিন্তু পরীক্ষায় কী আসতে পারে, সে সম্পর্কে আপনাকে ধারণা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট স্তরের দক্ষতা অনুসরণ করা হয়। এই দক্ষতাগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন পরিস্থিতিতে ইংরেজি বোঝা, পড়া, লেখা এবং কথা বলা। IELTS exam এ 1-9 Band score দেয়া হয়। বিভিন্ন University তে addmission  এর জন্য overall 6.5 band score is enough. 


🔰IELTS পরীক্ষায় কী কী পরীক্ষা নেওয়া হয়?


IELTS  পরীক্ষায় মোট চারটি মডিউলে আপনার ইংরেজি দক্ষতা যাচাই করা হয়:


✅লিসেনিং (Listening): এই অংশে ৩০ মিনিটের মধ্যে চারটি রেকর্ডিং শোনানো হয় এবং এগুলো নিয়ে প্রশ্ন করা হয়।

✅রিডিং (Reading): এই অংশে তিনটি ভাগে বিভক্ত ৪০টি প্রশ্ন থাকে, যার উত্তর দিতে ৬০ মিনিট সময় দেওয়া হয়।

✅রাইটিং (Writing): এই অংশে দুটি টাস্ক থাকে, যেখানে প্রথম টাস্কে একটি নির্দিষ্ট বিষয়ে সংক্ষিপ্ত প্রবন্ধ লিখতে হয় এবং দ্বিতীয় টাস্কে একটি বিশদ প্রবন্ধ।

✅স্পিকিং (Speaking): এই অংশে একজন পরীক্ষক সঙ্গে ১১-১৪ মিনিটের মধ্যে সরাসরি কথোপকথন করতে হয়।Speaking 3 ভাগে Test করা হয়।

☞Part 1 - Introduction

☞Part 2 - Cue Card - any topic explain within (1 -1.30) minute.

(Explain > Emphasis> Example) 

☞Part 3 - Discussion with examiner. About any  Topic within (4-5) minutes.

speaking part এর marking হয় ৪ টি বিষয়ের উপর -

1.Accuracy

2.Task Response

3.Pronunciation

4.Fluency

5.Vocabulary


🔰আপনি কী ধরনের প্রশ্নের আশা করতে পারেন?


IELTS  পরীক্ষার সিলেবাসটি চারটি প্রধান অংশে বিভক্ত: লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। প্রতিটি অংশের জন্য আলাদা আলাদা সিলেবাস রয়েছে এবং এগুলো আলাদা দক্ষতা যাচাই করে।

‼️ লিসেনিং (Listening)

**লিসেনিং অংশে চারটি রেকর্ডিং থাকবে:**

1. প্রথম রেকর্ডিংটি একটি সাধারণ কথোপকথন হবে যা প্রতিদিনকার পরিস্থিতি নিয়ে।

2. দ্বিতীয় রেকর্ডিংটি একটি সাধারণ কথাবার্তা যা দৈনন্দিন প্রয়োজনীয়তা নিয়ে।

3. তৃতীয় রেকর্ডিংটি একটি শিক্ষামূলক বা প্রশিক্ষণ সম্পর্কিত কথোপকথন।

4. চতুর্থ রেকর্ডিংটি একটি একাডেমিক বিষয়বস্তু নিয়ে একটি বক্তৃতা।

এই অংশে মোট ৪০টি প্রশ্ন থাকবে এবং ৩০ মিনিট সময় থাকবে।


‼️রিডিং (Reading)


**রিডিং অংশে তিনটি বিভাগ থাকবে:**

1. প্রথম বিভাগে তিনটি ছোট ছোট লেখা থাকবে, যা দৈনন্দিন বিষয়বস্তু নিয়ে।

2. দ্বিতীয় বিভাগে দুটি বড় লেখা থাকবে যা সাধারণ প্রশিক্ষণ বা কর্মসংস্থান সম্পর্কিত।

3. তৃতীয় বিভাগে একটি দীর্ঘ এবং জটিল লেখা থাকবে যা শিক্ষামূলক বা একাডেমিক।

এই অংশে ৪০টি প্রশ্ন থাকবে এবং ৬০ মিনিট সময় থাকবে।


‼️রাইটিং (Writing)

**রাইটিং অংশে দুটি টাস্ক থাকবে:**

1. **টাস্ক ১ (অ্যাকাডেমিক)**: একটি চিত্র, চার্ট, টেবিল বা ডায়াগ্রাম বিশ্লেষণ করে ১৫০ শব্দের একটি প্রতিবেদন লিখতে হবে।**টাস্ক ১ (জেনারেল ট্রেনিং)**: একটি নির্দিষ্ট পরিস্থিতি বা সমস্যা নিয়ে ১৫০ শব্দের একটি চিঠি লিখতে হবে।

2. **টাস্ক ২**: একটি নির্দিষ্ট বিষয় বা সমস্যা নিয়ে ২৫০ শব্দের একটি প্রবন্ধ লিখতে হবে।

এই অংশের জন্য ৬০ মিনিট সময় থাকবে।


‼️স্পিকিং (Speaking)

**স্পিকিং অংশে তিনটি বিভাগ থাকবে:**

1. **পরিচয় ও সাধারণ প্রশ্নাবলি**: পরীক্ষক আপনার পরিচয় এবং সাধারণ কিছু প্রশ্ন করবেন।

2. **দ্বিতীয় অংশ**: একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ২ মিনিট কথা বলতে হবে। বিষয়টি নিয়ে প্রস্তুতি নিতে ১ মিনিট সময় দেওয়া হবে।

3. **তৃতীয় অংশ**: দ্বিতীয় অংশের বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে এবং পরীক্ষক আপনাকে কিছু প্রশ্ন করবেন। এই অংশে ১১-১৪ মিনিট সময় থাকবে।


🔰How to prepare for IELTS Exam? -


পরীক্ষার সিলেবাস ভালোভাবে বুঝে নেওয়া এবং এর প্রতিটি অংশের জন্য পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ। অনেকে বিভিন্ন কোচিং এ ভর্তি হয়। এরসাথে বিভিন্ন Free resources কাজে লাগিয়ে একটা ভালো স্কোর করা সম্ভব। নিচে আমি কতোকগুলো free resources দিচ্ছি।


🔮Websites-

1.British Council Official Website - https://www.britishcouncil.org.bd/en/exam/ielts/prepare

2.IELTS liz

3. IELTS Edge

4.IELTS Advantage

5.Udemy

6.Magoosh IELTS

7.E2 English

8.IELTS Mentor

9.Road to IELTS

10.IELTS material

11.IELTS practice

12.International English Language Testing System

13.Cambridge English website

14.edX

15.GlobalExam

16.IELTS buddy

and so on- https://www.applyboard.com/blog/5-best-ielts-practice-tests-for-international-students


🔮Youtube Channels -


1.IELTS Advantage

2.IELTS official

3.IELTS liz

4.E2 IELTS

5.IELTS Simon

6.Fast track IELTS

7. IELTS by IDP

8.Asad Yaqub

9.IELTS Ninja

10.English 101


🔮Books -


1.The Official Cambridge Guide to IELTS

2.Barron's writing for the IELTS

3.Official IELTS Practice Materials

4.Collins English for IELTS

5.Road to IELTS

6.Focus on IELTS Foundation course book 

7.IELTS Trainer

8.Cambridge Grammar for IELTS

9.Achieve Your Highest Ielts Score

10.Cambridge Vocabulary for IELTS

11.English Vocabulary in Use Elementary with Answers

12.IELTS Advantage series

13.IELTS practice

14.IELTS Practice Exams With Mp3 Cd 


🔰 University তে IELTS স্কোর পাঠানো 


IELTS exam দেয়ার ১৩-১৪ দিনের মধ্যে result চলে আসে। University তে application এর সময়  IELTS score পাঠাতে  british council বা IDP এর official website হতে score পাঠাতে হবে।


Wish you best of luck for your upcoming IELTS exam. Thanks. Stay connected with The Abroad Adventure  for regular update about higher studies in abroad. 




✪ Author - Ayesha Siddika ✪

No comments: